[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১:১২ পিএম

বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি শুরু হয়। অবরোধের ফলে

 মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

​বকেয়া আদায়ের দাবি: কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, গ্রুপের সকল শ্রমিকের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।

​যানজট ও জনভোগান্তি: অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র গরমের মধ্যে দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালক।

​অনড় অবস্থান: শ্রমিকদের হুঁশিয়ারি—বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।

​বেলা ১১টা ৩৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন যাতে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়।

এসআর

সম্পর্কিত খবর