আসন্ন FIFA World Cup সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে Belgium national football team। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অভিজ্ঞ স্ট্রাইকার Romelu Lukakuকে ঘিরে।
দীর্ঘ সময় ইনজুরিতে থাকার পরও তাকে দলে রাখায় সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
চলতি মৌসুমে ইনজুরির কারণে খুব কম সময় মাঠে ছিলেন লুকাকু। SSC Napoliর হয়ে সাত ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি এবং ফেব্রুয়ারিতে একটি গোল করেন। হ্যামস্ট্রিং চোটে গত দুই মাস পুনর্বাসনে কাটাতে হয়েছে তাকে।
তবুও জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ওপর আস্থা রেখেছেন কোচ Rudi Garcia। প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকার পরও লুকাকুকে বিশ্বকাপ স্কোয়াডে রাখাকে বড় সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেকে।
বিশ্বকাপে বেলজিয়াম এবার গ্রুপ পর্বে Egypt national football team, Iran national football team এবং New Zealand national football teamর মুখোমুখি হবে।
জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে ৮৯ গোল করা লুকাকু শেষবার খেলেছিলেন ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। যদিও সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে ফিটনেস সমস্যার কারণে মাঠে নামা হয়নি তার।
অন্যদিকে তরুণ মিডফিল্ডার নাথান ডি কাট স্কোয়াডে জায়গা না পাওয়ায়ও আলোচনা তৈরি হয়েছে। সম্ভাবনাময় এই ফুটবলার মার্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক করেছিলেন।
এবারের বিশ্বকাপে লুকাকুর পাশাপাশি চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন Kevin De Bruyne ও Thibaut Courtois। ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে থাকলেও চলতি মৌসুমে Real Madrid CFর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোর্তোয়া।
এছাড়া Jeremy Doku, Leandro Trossardসহ ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলারও দলে জায়গা পেয়েছেন।
এসআর