[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড, ২৬ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই আসরের জন্য কোচ ড্যারেন বেজলি তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছেন।

​দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড, যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি কিউইরা।

তবে এবার উড, টাইলার বিনডন ও মার্কো স্টামেনিচদের ওপর ভর করে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের ইতিহাস গড়তে চায় দলটি। দলে অভিজ্ঞদের পাশাপাশি নটিংহ্যাম ফরেস্ট ও সোয়ানসি সিটির মতো ক্লাবে খেলা প্রতিভাবান তরুণ ফুটবলারদেরও সুযোগ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর