[email protected] বুধবার, ১৩ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়, বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দনের কথা জানানো হয়।


ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে। ম্যাচে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। পাকিস্তান চতুর্থ ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে ১৬৩ রানে অলআউট হয়ে যায়।


এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয় পেলেও, দেশের মাঠে এবারই প্রথম এমন সাফল্য পেল বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে টাইগাররা।

এসআর

সম্পর্কিত খবর