বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, তিনি আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন এবং এর জন্য বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। আজ
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট করেন।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম জানান, আগামী ৩ মে (রোববার) বোর্ডের কার্যনির্বাহী সভায় নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হতে পারে।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তামিম বলেন, গঠনতন্ত্র মেনেই তিনি নির্বাচনে লড়বেন এবং বর্তমান পদ থেকে ইস্তফা দেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না। একই সঙ্গে নিজের মেয়াদে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এসআর