[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন তরুণ পেসার আলী রাজা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১:০৫ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে দারুণ কীর্তি গড়েছেন পেশোয়ার জালমির তরুণ পেসার আলী রাজা।

এবারের আসরে প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি এটি পেশোয়ার জালমির ইতিহাসেও প্রথম। একই সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডও এখন তার দখলে।


মাত্র ১৮ বছর ৩৫ দিন বয়সে এই কীর্তি গড়েন রাজা, যা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে নতুন রেকর্ড। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল মোহাম্মদ হাসনাইনের, যিনি ১৯ বছর ১২৩ দিনে এই অর্জন করেছিলেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদিও ২০ বছর বয়সে হ্যাটট্রিক করে নজর কাড়েন।


ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় করাচি কিংস। ওপেনার ডেভিড ওয়ার্নার দ্রুত আউট হলেও জেসন রয় আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান।

তিনি ৫১ বলে ৮৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। মাঝখানে আজম খান ১৯ বলে ৩৫ রান করে দলের স্কোরকে এগিয়ে নেন।


ইনিংসের শেষ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলী রাজা। ওই ওভারের শেষ তিন বলে টানা তিনটি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। তার এই দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে করাচি কিংস।


উল্লেখ্য, পিএসএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ আমির, ২০১৬ সালে।।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মোট সাতবার হ্যাটট্রিক হয়েছে, যার মধ্যে পাঁচটি করেছেন পাকিস্তানি বোলার এবং দুটি বিদেশিদের দখলে গেছে।

এসআর

সম্পর্কিত খবর