[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

শ্রীলংকার ক্রিকেট বোর্ডে আবারও সরকারের হস্তক্ষেপ, কমিটিকে সরে দাঁড়ানোর নির্দেশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ১০:৩৩ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে ঘেরা শ্রীলংকার ক্রিকেট বোর্ডের (এসএলসি) বর্তমান পরিচালনা কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রশাসনিক কাঠামো গঠনের পথ তৈরি করতে বিদ্যমান কমিটিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নিতে পারে।


শ্রীলংকার ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। এর আগেও বোর্ডের কার্যক্রম নিয়ে বিতর্কের জেরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ২০২৩ সালের শেষ দিকে দেশটির সদস্যপদ স্থগিত করেছিল। পরবর্তীতে আলোচনার মাধ্যমে ২০২৪ সালের শুরুতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।


অর্থনৈতিকভাবে শক্তিশালী ক্রীড়া সংস্থা হওয়া সত্ত্বেও এসএলসির শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে রয়েছেন একাধিকবার দায়িত্ব পালন করা সভাপতি শাম্মি সিলভা।


সূত্রের তথ্য অনুযায়ী, একজন অভিজ্ঞ অর্থনৈতিক খাতের ব্যক্তিকে প্রধান করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে জনগণের অসন্তোষ বাড়ায় সরকার দ্রুত এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর