বিশ্ব ফুটবলের পরিচিত মুখ Neymar-এর হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের জার্সি।
ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় এক প্রবাসী বাংলাদেশির মাধ্যমে লাল-সবুজের এই জার্সিটি তার কাছে পৌঁছায়।
শনিবার (১৭ এপ্রিল) অনুশীলন চলাকালে ফটোসাংবাদিক শাহনূর রোমেন নেইমারের হাতে জার্সিটি তুলে দেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলে বসবাস করা রোমেন মূলত ক্রীড়া ফটোগ্রাফি নিয়েই কাজ করছেন।
তিনি জানান, অনুশীলন সেশনের সময় সুযোগ পেয়ে জার্সিটি উপহার দেন তিনি। বাংলাদেশ থেকে দূরে থাকলেও দেশের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেন। অন্য এক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে যাওয়া সম্ভব হয়।
জার্সি হাতে নিয়ে Neymar হাসিমুখে ছবি তুলেছেন, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বাংলাদেশে ব্রাজিল দলের বিপুল সমর্থক রয়েছে—এ বিষয়টি নিয়েও অবগত তিনি।
বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবল উন্মাদনা যে বিশেষভাবে চোখে পড়ে, সেটিও আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জার্সি পেয়ে নেইমারের আনন্দ প্রকাশ ভক্তদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
এসআর