ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নতুন এক কীর্তি গড়েছেন অভিষেক শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার টুর্নামেন্টে নিজের ২০০০ রান পূর্ণ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) হায়দরাবাদের Rajiv Gandhi International Cricket Stadium-এ Chennai Super Kings-এর বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা অভিষেক মাত্র ২২ বলেই ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। বিশেষ করে স্পিনার ম্যাথিউ শর্টের বিপক্ষে তিনি বাড়তি আগ্রাসন দেখান।
এই পারফরম্যান্সের মধ্য দিয়ে দ্রুততম সময়ে ২০০০ রান পূর্ণ করার তালিকায় তিনি পেছনে ফেলেছেন Virender Sehwag-কে। অভিষেকের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে ১১৯৪ বল, যেখানে শেবাগের প্রয়োজন হয়েছিল ১২১১ বল।
তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে ২০০০ রান করার রেকর্ড এখনো রয়েছে Andre Russell-এর দখলে, যিনি এই অর্জনে নিয়েছিলেন মাত্র ১১২০ বল।
অভিষেকের এই অর্জন তার ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এসআর