[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

২০২৮ সালে ফিফা নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৮:৫৬ এএম

সংগৃহীত ছবি

২০২৬ সালে সফলভাবে ফিফা পুরুষ বিশ্বকাপ এবং ২০২৫ সালে পুরুষদের ক্লাব বিশ্বকাপ

 আয়োজনের পর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফিফা নারী ক্লাব বিশ্বকাপ ২০২৮’-এর স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

​ফিফা জানিয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব নিয়ে এই মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যদিও স্বাগতিক শহর এবং ম্যাচগুলোর ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এই আসরের পর থেকে প্রতি চার বছর পর পর নারী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

​ইতোমধ্যে প্রথম এই আসরে সাতটি ক্লাব তাদের জায়গা সুনিশ্চিত করেছে:

​আর্সেনাল (ইংল্যান্ড)

​বার্সেলোনা (স্পেন)

​আমেরিকা (মেক্সিকো)

​গোথাম এফসি (যুক্তরাষ্ট্র)

​করিন্থিয়ান্স (ব্রাজিল)

​উহান জিয়াংদা (চীন)

​নেগোহ্যাং এফসি (উত্তর কোরিয়া)

​ফিফার নারী ফুটবল বিষয়ক প্রধান সারাই বারেম্যান যুক্তরাষ্ট্রের ভৌগোলিক ও ক্রীড়া অবকাঠামোর প্রশংসা করে বলেন, “ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চমৎকার সক্ষমতা, সেখানে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত অবকাঠামো—সব মিলিয়ে দেশটিকে এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে গড়ে তুলেছে।”

এসআর

সম্পর্কিত খবর