আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি প্রকাশ করেছে স্পেনের ক্লাব দেপোর্তিভো এলদেনসে। ছবিতে দেখা যায়, হাতে পানীয় নিয়ে ল্যাপটপের পর্দায় গভীর মনোযোগে ম্যাচ দেখছেন মেসি। স্ক্রিনে তখন ম্যাচের স্কোর ৪-১।
মেসি যে ম্যাচটি দেখছিলেন, সেটি ছিল তার মালিকানাধীন দেপোর্তিভো এলদেনসের। সদ্য লা লিগা থেকে অবনমিত রিয়াল ওভিয়েদোর বিপক্ষে খেলছিল দলটি। ম্যাচে বড় জয় পাওয়ার পরই মেসির সেই ছবি প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় ক্লাবটি জয়টিকে দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করে। মেসিও পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে দেপোর্তিভো এলদেনসেকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান।
সম্প্রতি স্পেনের ক্লাবটির শতভাগ মালিকানা নিয়েছেন মেসি। এর আগে স্পেনের পঞ্চম স্তরের আরেকটি ক্লাব এস্পোর্তিভো কর্নেয়ার মালিকানাও অর্জন করেছিলেন আর্জেন্টাইন তারকা।
এদিকে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে মেসির এমন ব্যস্ততা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ হতে পারে বলে আলোচনা চলছে।
এসআর