দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জুবায়ের বলেন, বিএনপি সরকারের সময়ে দেশে নতুন করে গুপ্ত হত্যার ঘটনা ঘটছে। খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া। কিন্তু তিনি বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন, যা নিজের দায়িত্ব পালনের ব্যর্থতা আড়াল করার প্রচেষ্টা।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখছে। সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করাই তাদের লক্ষ্য।
জুবায়েরের দাবি, জামায়াতের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দলটি ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান পালনে উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায়ও প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন, নাগরিক অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াত কাজ করে যাচ্ছে। নির্বাচনি ইশতেহার ও দলটির চলমান কর্মকাণ্ডে এসব অঙ্গীকারের প্রতিফলন রয়েছে বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জুবায়ের আরও বলেন, ইসলামী ব্যক্তিত্বদের সামনে এক ধরনের বক্তব্য দেওয়া এবং অন্য সময়ে ইসলামী দলগুলোর বিরুদ্ধে মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য থেকে বিরত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এফ/ডি