[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস ও আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ২:৫৫ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে পরিবর্তন এনে নতুন কমিটি গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

নতুন কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও মাওলানা আশরাফ মাহাদী।

এ ছাড়া যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তাঁরা হলেন—আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাশাপাশি দলের রাজনৈতিক পর্ষদের সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

এতে কেন্দ্রীয় নেতৃত্বের কয়েকজনের পাশাপাশি সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর