প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তকে নিজের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে দেখছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি দাবি করেন, একটি গণমাধ্যম ও স্বার্থসংশ্লিষ্ট একটি গোষ্ঠী তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করেছিল।
তার ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করে জনসমালোচনার মুখে ফেলার চেষ্টা করা হতো।
ইশরাক আরও বলেন, এ ধরনের তৎপরতার ফলে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে পারত এবং তিনি রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারতেন।
এমন পরিস্থিতিতে তার রাজনৈতিক জীবনের অবসানও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
একই গোষ্ঠী অতীতেও তার বিরুদ্ধে গুরুতর অন্যায় পরিকল্পনা করেছিল বলে প্রধানমন্ত্রী তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
এসআর