[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দেশে নতুন তিনটি সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১২:২১ পিএম

সংগৃহীত ছবি

দেশে সারের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ

 করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদন ক্ষমতার কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে।

​শুক্রবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সরকার প্রতি মেট্রিক টন ইউরিয়া সারে ২৩,০০০ টাকা, টিএসপি সারে ৪৯,১৭০ টাকা এবং ডিএপি সারে ৯৮,৮৪০ টাকা ভর্তুকি দিচ্ছে। ভর্তুকির চাপ কমাতে এবং চাহিদা মেটাতে সরকার নতুন সার কারখানা স্থাপনের পাশাপাশি বিদ্যমান কারখানাগুলোর আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

​বিসিআইসির চেয়ারম্যান মো. বাবুল মিঞা জানান, ইউরিয়া সারের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন বাড়ানো জরুরি। ভোলায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানাটি নির্মিত হলে দেশের সামগ্রিক উৎপাদন সক্ষমতা অনেকাংশে বাড়বে। তবে এ ধরনের প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ, কারিগরি প্রস্তুতি, অর্থায়ন ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিশ্চিত করা আবশ্যক।

এইচ/এম

সম্পর্কিত খবর