[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামের বাবুনগরী মাদ্রাসায় জুমার নামাজ আদায় ও দ্বীনি সম্মেলনে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে

 শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করবেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নেবেন।

​দুই দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

​এ ছাড়া অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে এই মহাসম্মেলন শুরু হয়।

এইচ/এম

সম্পর্কিত খবর