[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বাগেরহাটে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আগামী দুই-

এক মাসের মধ্যে দেশের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্প খাতের প্রসার এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, শ্রমিকদের দাবিসমূহ বিবেচনা করার জন্য ইতোমধ্যেই ‘মজুরি বোর্ড’ গঠন করা হয়েছে এবং বোর্ড তাদের কাজ শুরু করে দিয়েছে।

​পথসভায় প্রধানমন্ত্রী সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা ও কলকারখানায় ভাঙচুরের কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, প্রকৃত কোনো শ্রমজীবী মানুষ কখনোই দেশের শিল্পের ক্ষতি করতে পারে না। সীমান্তের ওপার থেকে একটি বিশেষ মহল উসকানি দিয়ে কিছু উশৃঙ্খল লোকের মাধ্যমে কারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুর চালিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

​বাংলাদেশকে একটি শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের গৃহীত পরিকল্পনা ভেস্তে দেওয়ার যেকোনো চক্রান্ত ও ষাট্যযন্ত্রকারীদের বিরুদ্ধে সব শক্তি দিয়ে কঠোর ও যোগ্য জবাব দেওয়া হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর