[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

 

বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ বর্তমান হারের তুলনায় কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

 

একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব এসেছে।

 

অন্যদিকে ডিটিসি এলাকার মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

 

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহণ ব্যয় বেড়েছে। এ পরিস্থিতিতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার পর আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর