[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

প্রজ্ঞাপন জারি: বাড়লো নিম্নস্তরের সিগারেটের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ এএম

সংগৃহীত ছবি

দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন

 অনুযায়ী, এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ টাকা, যা আগে ছিল ৬২ টাকা। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম—এই তিন স্তরের সিগারেটের মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি বহাল রাখা হয়েছে।

​এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা হয়েছিল, যেখানে নিম্নস্তরের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে মন্ত্রিসভায় নিম্নস্তরের সিগারেটের মূল্য আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রিসভার সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য আরও ৩ টাকা বাড়ানো হলো।

এসআর

সম্পর্কিত খবর