[email protected] সোমবার, ১৮ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের বিভিন্ন জেলায় আকাশে রহস্যজনক আলোর ঝলক, জনমনে কৌতূহল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৬ ১০:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার সন্ধ্যায় আকাশে অস্বাভাবিক এক আলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কক্সবাজার, মাদারীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাওয়া এই আলোকচ্ছটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় হঠাৎ আকাশে উজ্জ্বল আলোর রেখা দেখা যায়। কয়েক সেকেন্ড থেকে প্রায় এক মিনিট স্থায়ী হওয়া ওই দৃশ্য অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন।


স্থানীয় বাসিন্দা হোছাইন মোহাম্মদ মিশুক বলেন, বন্ধুদের সঙ্গে সৈকতে অবস্থানকালে হঠাৎ আকাশে অদ্ভুত ধরনের আলো দেখতে পান তারা।

বিষয়টি মুহূর্তেই আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।


এদিকে একই সময়ে মাদারীপুরের শহরাঞ্চল, মোস্তফাপুর ও শিবচর এলাকাতেও আকাশে একই ধরনের আলোর উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কেউ কেউ প্রথমে আতঙ্কিত হলেও পরে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়।


ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে উল্কাপাত বা অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) বলে মন্তব্য করছেন। আবার কারও ধারণা, এটি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোকচ্ছটা হতে পারে।


কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বিষয়টি আবহাওয়াসংক্রান্ত কোনো ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে।

তার মতে, প্রতিবেশী দেশের উপকূলীয় এলাকা থেকে পরিচালিত কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রভাবেও এ ধরনের আলো দেখা যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর