প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে বিশেষ স্মারক হিসেবে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন।
স্মারক ছবি দুটির একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের এবং অপরটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের মুহূর্ত ফ্রেমবন্দি রয়েছে।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে এই বৈঠক সম্পন্ন হয়।
এসআর