[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

মস্তিষ্কের স্বাস্থ্য ও স্মৃতিশক্তি বাড়াতে কার্যকরী যেসব খাবার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৯ এএম

সংগৃহীত ছবি

দৈনন্দিন খাবার কেবল আমাদের শরীরে শক্তিই জোগায় না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা, মনোযোগ

 এবং সারাদিনের মানসিক সতেজতা ধরে রাখতেও এর বড় ভূমিকা রয়েছে। জাদুকরী কোনো খাবার রাতারাতি মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে পারে না ঠিকই, তবে নিয়মিত পুষ্টিসমৃদ্ধ ও সুষম খাবার গ্রহণ করলে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি প্রখর হয়।

​মস্তিষ্কের সুরক্ষায় খাদ্যতালিকায় নিয়মিত কিছু খাবার রাখার পরামর্শ দিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. সৌরভ শেঠি। তার মতে, মস্তিষ্কের জন্য দারুণ উপকারী একটি খাবার হলো আখরোট। এতে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের নিউরনকে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। ফলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে।

​এই তালিকায় আরও রয়েছে ডিম ও চর্বিযুক্ত মাছ। ডিমে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত কোলিন থাকে, যা 'অ্যাসিটাইলকোলিন' নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে। এটি মানুষের শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কোষগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. শেঠির পরামর্শ অনুযায়ী, মস্তিষ্কের সুস্থতায় নিয়মিত চর্বিযুক্ত মাছও খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

এসআর

সম্পর্কিত খবর