আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল প্রত্যাশিত ফল না পাওয়ায় ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবে জ্বালানি তেলের বাজারে দরপতনের চাপ দেখা যাচ্ছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দামকে কিছুটা ঊর্ধ্বমুখী রাখছে।
শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারি সরবরাহের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। শতকরা হিসাবে দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পর পণ্যটির দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬২ ডলারে।
বিশ্লেষকদের ধারণা, ইরান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তার ওপর নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের ভবিষ্যৎ গতিপথ। ফলে শুক্রবার দাম বাড়লেও সপ্তাহজুড়ে বড় ধরনের দরপতনের আশঙ্কা এখনো রয়েছে।
এফ/ডি