[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

মার্কিন কংগ্রেস নির্বাচন: প্রতিনিধি পরিষদের ১৬ আসনের ফলে ১২টিতে ডেমোক্র্যাটদের জয়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ৭:৪৭ এএম

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)

 প্রাথমিক ফলাফল আসা শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪টি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এবং ১২টি আসনে জয় তুলে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি।

​সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য প্রকাশ করে।

​মার্কিন প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৪৩৫টি। এতে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ২১৮টি আসনে জয়ের প্রয়োজন হয়। উল্লেখ্য, সর্ব শেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র ৫টি আসনের ব্যবধানে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিল।

​মঙ্গলবার সারা দিন জুড়ে দেশের ৫০টি অঙ্গরাজ্যে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফল হিসেবে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ভোট গণনা প্রকাশ পেয়েছে। অন্যান্য বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হলেও সব আসনের চূড়ান্ত ফল জানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

​কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার হিসাব অনুযায়ী, প্রাথমিক গণনায় রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা আরও ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনার অগ্রগতির সাথে সাথে এই সংখ্যায় পরিবর্তন ঘটবে।

​অন্যদিকে, কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে এখন পর্যন্ত পাওয়া অগ্রগতিতে ৫টি আসনে ডেমোক্র্যাটিক পার্টি এবং ২টি আসনে রিপাবলিকান পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে সিনেটে এখনো চূড়ান্ত বিজয়ী নির্ধারণ হয়নি।

এইচ/এম

সম্পর্কিত খবর