[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৯:১০ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার ঘটনায়

 বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছেছে।

​এর আগের দিন বুধবারে বিশ্ববাজারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও ডব্লিউটিআই-এর দাম ৬৭ সেন্ট হ্রাস পেয়েছিল।

​অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে উক্ত অঞ্চলের বেশ কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা।

এসআর

সম্পর্কিত খবর