[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

ব্যক্তিগত জীবনের গুঞ্জনের মাঝে নতুন সাজে ধরা দিলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৩:২১ এএম

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে, বিশেষ করে তার দ্বিতীয়বার মা হতে যাওয়ার গুঞ্জন নেটিজেনদের মধ্যে বেশ ডালপালা মেলেছে। ২০১৮ সালে শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধন এবং ২০২০ সালে সন্তান

 শেহজাদ খান বীরের জন্মের পর বর্তমানে তাদের সম্পর্কের টানাপোড়েন থাকলেও বুবলী নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি তার রহস্যময় আড়াল এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের জল্পনার মধ্যেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে লাল-সাদা বৈশাখী সাজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন।

তবে এই ফটোশুটে তার সৌন্দর্যের পাশাপাশি শাড়ি পরার বিশেষ ধরন দেখে অনেক অনুরাগীই মন্তব্য ঘরে ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও বুবলী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবুও তার এই নতুন রূপ এবং রহস্যময় উপস্থিতি ভক্ত ও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর