আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস)
প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ স্থান পেয়েছে বাংলাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির এই তালিকায় ২৬টি দেশের মোট ১,৭২২টি প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। স্থান পাওয়া বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি শীর্ষে অবস্থান করছে। সামগ্রিক এশীয় র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১৪৯তম।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান
বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম স্থান (১৪৯তম) ধরে রেখেছে। এরপর ২১৬তম অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ২৭১তম স্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
তালিকায় স্থান পাওয়া অন্যান্য বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।
অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ক্রমানুযায়ী অবস্থান:
৫৫৪তম: আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৭০০তম: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৭৮১-৭৯০তম: সাউথইস্ট ইউনিভার্সিটি
৮০১-৮৫০তম: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)
৮৫১-৯০০তম: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
১১০১-১২০০তম: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
১২০১-১৩০০তম: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউলাব)
১৩০১-১৪০০তম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)
১৪০১-১৫০০তম: গণ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং
১৫০১+ অবস্থান: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
সরকারি বিশ্ববিদ্যালয়ের চিত্র
সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে থাকার পাশাপাশি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
খুলনা বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় তালিকায় থাকলেও নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
মহাদেশীয় শীর্ষস্থান ও মূল্যায়নের সূচক
এবারের র্যাঙ্কিংয়ে সমগ্র এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএস এই তালিকা প্রস্তুত করেছে।
এইচ/এম