ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (BISC)-এর ইংরেজি ভার্সনের
মেধাবী শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম রোজানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো প্রতিষ্ঠানে। দীর্ঘ ১০ দিন লাইফ সাপোর্টে থেকে গত ১২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনসিসির (BNCC) ২০২৬ সালের প্যারেডের সেন্ট্রাল কমান্ডার, এক্সিকিউটিভ প্যানেলের অফিস সেক্রেটারি এবং ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অসুস্থতার মধ্যেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি জিপিএ-৪.৩৩ অর্জন করেছেন।
চলতি বছর বিআইএসসি এইচএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করলেও, প্রিয় ছাত্র রোজানের আকস্মিক প্রয়াণে স্কুলের সমস্ত আনন্দ ও উদযাপনের আয়োজন স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানের বাতাসে চিরদিন অমর হয়ে থাকবে এই মেধাবী শিক্ষার্থীর স্মৃতি।
এইচ/এম