[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ১০:৩০ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে।

 

শুক্রবার এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি জানান, ২১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৪৫৩ কোটি টাকার বেশি।

 

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন অর্থাৎ ২০ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

 

সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রবণতার কারণে রিজার্ভে এই বৃদ্ধি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর