[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৮:০১ এএম

সংগৃহীত ছবি

নাটোরের বনপাড়ায় একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘাতময় সংঘর্ষে ১০ জন

 নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

​মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

​দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, বালুবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তিনি আরও জানান, নিহতদের মধ্যে ট্রাকচালক রয়েছেন এবং বাকিরা বাসের যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর