কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে প্রাণহানির পাশাপাশি স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রকাশিত ভিডিওতে ওই নারীকে বারবার সাইফের নাম ধরে ডাকতে এবং তাঁকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাতে দেখা যায়। জানা গেছে, পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে এক সাংবাদিকের পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। তবে সাইফ ওই নারীর কে হন এবং তাঁর বর্তমান অবস্থা কী, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হতাহতের প্রকৃত সংখ্যা ও বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সময় প্রয়োজন।
আগুন নেভাতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান চালানো হয়। আরও কেউ ভেতরে আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে।
এসআর