[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান।

 

সমাবেশে মাদকের ক্ষতিকর দিক ও এর সামাজিক প্রভাব তুলে ধরে বক্তব্য দেন বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা তাহেরা বেগম, ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রহিম তালুকদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহরাব হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন ডেভিড, বিদ্যালয়ের সাবেক সদস্য শাহাদাত হোসেন এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আনিছুর রহমান।

 

বক্তারা মাদককে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম ও দীপঙ্কর বিশ্বাস, পুলিশের এসআই আসাদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

এসআর

সম্পর্কিত খবর