[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত অন্তত অর্ধশতাধিক

সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই

 পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে নাজিমউদ্দীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজলুল হক এবং ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দীন ডাইলা বাড়ির আব্দুল আউয়ালের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলা এই জমি বিরোধ নিয়ে গত মাসে আদালতে মামলাও হয়েছিল। শুক্রবার দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রীঘর বাজারের পাশে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। নাজিমউদ্দীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী লাখাই ও মাধবপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর