[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ উপনির্বাচন: নিরাপত্তায় মাঠে নামলো ৮ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৭:০০ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার

 তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে গত ৩ এপ্রিল থেকেই তারা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।

​সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, নির্বাচনের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।

​উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি ঢাকা-১৭ আসনটি গ্রহণ করায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। প্রশাসনের আশা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটাররা কোনো বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর