[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান ঘিরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের দুই পাশে সরকারি জমি দখল করে কয়েকশ ফুটপাত দোকান গড়ে উঠেছিল। এসব দোকান থেকে নিয়মিত ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে বিভিন্ন পক্ষের বিরুদ্ধে।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় যুবদল ও ছাত্রদলের কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চরমে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির এক পর্যায়ে অন্তত একজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ফুটপাত দখল ও নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। উচ্ছেদের পর নতুন করে জায়গা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত।


উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট জানান, সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর