[email protected] শুক্রবার, ১ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৪:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি

 বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, তার বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।

​নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, দুদকের কমিশনার থাকাকালীন তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করেছেন। এছাড়া ২০০১ সালের ঘটনা নিয়ে গঠিত বিতর্কিত জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের নেতৃত্ব দেওয়া এবং ইসলামী ব্যাংক লুণ্ঠনের পেছনেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। দুই কোটি আমানতকারীর ক্ষতি এবং জুলাই গণহত্যার সময় ফ্যাসিবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি তাকে 'গণহত্যার দোসর' হিসেবে আখ্যা দেন।

​বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্ররা আগেই এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। বর্তমান নির্বাচিত সরকারের সময়েও কেন তাকে পরিবর্তন করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে এই রাষ্ট্রপতিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করার ঘোষণা দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর