[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা: চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িকে একটি মিনিবাস ধাক্কা দেওয়ার ঘটনায় চালক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত

 করে জানান যে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট পরিবহনের একটি বাস প্রতিমন্ত্রীর গাড়িটিকে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাসচালককে হেফাজতে নেয় এবং প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে পুলিশ এই ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

এসআর

সম্পর্কিত খবর