[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিরোধী জোটের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ২:৪৪ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী জোট হিসেবে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মোট ১৩টি আসন পাচ্ছে।

প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে এ সংখ্যা নির্ধারিত হয়েছে।

জোটের ভেতরে আসন বণ্টন অনুযায়ী, এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি আসনের যোগ্যতা অর্জন করলেও তারা নিজেদের জন্য ৯টি আসন রাখছে।

 

অবশিষ্ট ৩টি আসন শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এসব আসন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।


জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতের প্রাথমিক তালিকায় থাকা মনোনীতদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলুসহ বিভিন্ন অঞ্চলের কয়েকজন নারী নেত্রী। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও বগুড়া অঞ্চল থেকে প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

তালিকায় শহীদ পরিবারের সদস্য হিসেবেও একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


অন্যদিকে শরিক দলগুলোর অংশ হিসেবে জাগপা, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও একজন করে নারী প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।


এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রাপ্ত আসনের অনুপাতে একটি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিচ্ছে।

দলটির অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে এ আসনের জন্য একজন নেত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


দলগুলোর নেতারা জানান, মনোনয়ন চূড়ান্ত করতে অভ্যন্তরীণ আলোচনা, যাচাই-বাছাই এবং যোগ্যতার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক বা কোটা ভিত্তিক মনোনয়ন এড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।


জোট সূত্রে আরও জানা গেছে, সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ২০ এপ্রিল প্রকাশ করা হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর