[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের পরিবারের সদস্যরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত তালিকায় দলের বিভিন্ন প্রভাবশালী নেতার স্ত্রী ও কন্যারাও স্থান পেয়েছেন।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, নরসিংদীর রাজনীতিক খায়রুল কবির খোকন-এর স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।


দলীয় সূত্র জানায়, এবার সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি হয় এক হাজারের বেশি, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ফরম জমা দেন। নির্ধারিত ফি ও জামানতের মাধ্যমে প্রার্থীরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।


গত ১৭ ও ১৮ এপ্রিল দলীয় চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
যদিও শুরুতে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের কথা বলা হয়েছিল, তবে ঘোষিত তালিকায় নেতাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর