[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ৩:৫৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে এই তালিকা ঘোষণা করা হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে দলীয় ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তা বিবেচনায় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।


মনোনয়ন পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ ও সুবর্ণা শিকদার।


এছাড়া তালিকায় আরও আছেন  শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।


দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সংসদে দলের অবস্থান আরও শক্তিশালী হয়।

এসআর

সম্পর্কিত খবর