জাতীয় সংসদে Rumeen Farhana-এর বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্যের আচরণ নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা Shafiqur Rahman।
তিনি এ ঘটনাকে অশোভন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার Kaiser Kamal-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় কিছু সদস্যের আচরণ শালীনতার সীমা অতিক্রম করেছে, যা অনাকাঙ্ক্ষিত। নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া সংসদের কার্যক্রমে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্য দেওয়ার সুযোগ বণ্টনেও ভারসাম্য রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর ডেপুটি স্পিকার Kaiser Kamal সংসদ সদস্যদের উদ্দেশে কার্যপ্রণালি বিধি মেনে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এসআর