[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

নেত্রকোণায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি ও ১১ দলীয় জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ১১:৪০ পিএম

নেত্রকোণায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 আজ ১২ এপ্রিল বিকেল আনুমানিক চারটায় এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিলটি জেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহীদ মিনার, তেরীবাজার, আখড়ার মোড়, বড় বাজার ও আরামবাগ হয়ে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

​সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক চৌধুরী ও এনায়েম কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব শাহ্ আবুল খায়ের রুবেল, মিনহাজ সোহেল, রোকেয়া আক্তার, আনোয়ার হোসেন কাজল এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামসহ জোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।

এসআর

সম্পর্কিত খবর