আসন্ন ঈদুল আজহায় দেশে কোনো পশুর সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি জানান, এবার কুরবানির ঈদে সারা দেশে প্রায় ১ কোটি গরু, মহিষ ও ভেড়া কুরবানি হওয়ার
সম্ভাবনা রয়েছে, যা মেটানোর মতো পর্যাপ্ত গবাদিপশু দেশে মজুত আছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। এর আগে মন্ত্রী সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ আরও অনেকে। মন্ত্রীর এই বক্তব্যে সাধারণ মানুষ ও খামারিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এসআর