পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আগামী ১৭ মে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ভাড়ায় যাত্রীসেবা প্রদানের লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই বিশেষ বাস সার্ভিস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত ঈদুল আজহা ২০২৬ উদযাপনে যারা রাজধানী ও অন্যান্য শহর থেকে গ্রামের বাড়িতে ফিরবেন, তাদের যাতায়াত সহজতর করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ মে থেকেই নির্ধারিত কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করা যাবে এবং ২৩ মে থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা ঈদের আগের সময় পর্যন্ত চলমান থাকবে।
এসআর