[email protected] বুধবার, ১৩ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্বে হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রশাসনে নতুন পদায়নের অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৮ মে অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এসআর

সম্পর্কিত খবর