দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানানো হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এ ছাড়া এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জনের শরীরে। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাম সন্দেহে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন।
এসআর