এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছুটি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে।
ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। মাঝের সময়ের সঙ্গে সাপ্তাহিক বন্ধ যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি ভোগ করবে।
কলেজ পর্যায়েও একই ধরনের ছুটির সুবিধা মিলছে। নির্ধারিত ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিন।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ২৪ মে শুরু হয়ে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত।
মাঝখানের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।
এসআর