[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

৫ দিনের শেষভাগে বৃষ্টি বাড়ার পূর্বাভাস: বজ্রসহ মাঝারি বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী পাঁচদিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা পুনরায় বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া তথ্যানুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও

 চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার থেকে পুনরায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। সারা দেশে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বৃষ্টির প্রভাবে স্থানভেদে আবহাওয়ার সাময়িক পরিবর্তন লক্ষ্য করা যাবে।

এসআর

সম্পর্কিত খবর