[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই, বললেন জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

বর্তমানে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মাঠে থাকলেও তাদের দায়িত্বের পরিধিতে এখন পরিবর্তন এসেছে।


মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আগে যেসব ক্ষেত্রে সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, বর্তমানে তা আর কার্যকর নেই। এখন আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব বেসামরিক বাহিনীই পালন করছে।


তিনি আরও জানান, বর্তমানে সেনাবাহিনীর উপস্থিতি মূলত সহায়ক ও প্রতীকী ভূমিকা রাখছে। মাঠে তাদের অবস্থান অপরাধ দমনে একটি মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে, তবে তারা সরাসরি গ্রেপ্তার বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে না।


নির্বাচনের সময় যেভাবে তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হতো, বর্তমানে অনেকটা সে ধরনের অবস্থানেই তারা রয়েছে বলেও জানান তিনি।


সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে দীর্ঘ সময় তাদের প্রয়োজন নাও হতে পারে। তবে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বাড়াতে আপাতত তাদের উপস্থিতি কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর