[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

নিরাপত্তার কড়াকড়ি ভেঙে জনতার কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে সাধারণত রাষ্ট্রীয় প্রোটোকল ও কড়া নিরাপত্তার যে চিত্র দেখা যায়, রোববার দুপুরে তা ছিল অনেকটাই ব্যতিক্রম। ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথাগত কনভয় এড়িয়ে সাধারণ মানুষের মাঝ দিয়ে হেঁটে সচিবালয়ের দিকে রওনা হন। ওসমানী স্মৃতি মিলনায়তনের বাইরে অপেক্ষমাণ সাধারণ

 মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং জনসাধারণের সালামের উত্তর দেন।

​সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাজপথে নিরাপত্তার চিরাচরিত কঠোরতা ছিল না। নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকলেও তা সাধারণ মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, ফলে পথচারীরা খুব কাছ থেকেই তাকে দেখার সুযোগ পান।

​এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমান সরকারের আমলে এটিই প্রথম ডিসি সম্মেলন। মাঠ পর্যায়ে প্রশাসন পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য মাঠ প্রশাসন থেকে ৪৯৮টি প্রস্তাব জমা পড়েছে, যার ওপর ভিত্তি করে সরকার পরবর্তী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

এসআর

সম্পর্কিত খবর